যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইসরায়েলের পেগাসাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৯:৪৮ পিএম
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইসরায়েলের পেগাসাস

বিশ্বজুড়ে নামীদামী রাষ্ট্রনেতা, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী আর সাংবাদিকদের ফোনে আড়ি পাতার মাধ্যমে আলোচনায় এসেছিল পেগাসাস। এবার সেই সফটওয়্যার এলো যুক্তরাষ্ট্রের নজরদারিতে।

স্পাইওয়্যার সফটওয়্যার পেগাসাসের নির্মাতা ইসরায়েলের এনএসও গ্রুপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এএফপি জানায়, সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীদের ওপর নজরদারির অভিযোগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বিদেশি রাষ্ট্রগুলো এই সফটওয়্যারের মাধ্যমে নির্বাসিত ও অভিবাসীদের ওপর নিপীড়ন চালাচ্ছে। ভিন্নমত দমনে
স্বৈরাচারী সরকারও এটি ব্যবহার করে থাকে। তবে যুক্তরাষ্ট্রে আর কোনো তথ্য বা প্রযুক্তি বিক্রি করতে পারবে না ইসরায়েলের এনএসও, ক্যানদিরু, সিঙ্গাপুরের কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালট্যান্সি ও রাশিয়ার পজিটিভ টেকনোলজিস।

পেগাসাস স্পাইওয়্যার মূলত স্মার্টফোনের ক্যামেরা, মাইক্রোফোন, বার্তা, ছবি ও অবস্থানসংক্রান্ত তথ্য পাচারের ব্যবহার করা হয়। তবে অনেক মানবাধিকার সংস্থা ও রাষ্ট্র এটিকে অবৈধ মনে করে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!