জুলাইতে মাত্র ১১ মিনিটের জন্য মহাকাশে সফরে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মূলত বেজোসের মহাকাশভ্রমণের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রচারেই এই উদ্যোগ।
তবে এতে বাদ সেধেছেন নেটিজেনরা। জেফ বেজোসকে ‘পৃথিবীতে আসতে দেওয়া যাবে না’ এই শিরোনামে এক অনলাইন পিটিশনে গণস্বাক্ষর করেছেন প্রায় ৫০ হাজার মানুষ।
২০ জুলাই ব্লু অরিজিনের নিউ শেপার্ড নভোযানে করে মহাশূন্যে যাচ্ছেন বেজোস। তবে তার পৃথিবীতে প্রবেশ ঠেকাতে দুটি অনলাইনে পিটিশনে স্বাক্ষর নেওয়া হচ্ছে।
উদ্যোক্তাদের দাবি, পৃথিবীতে বা মহাকাশের কোথাও বিলিয়নিয়রদের অস্তিত্ব থাকা উচিত নয়। তবে তারা যদি মহাকাশে চল যান, তাহলে তাদের সেখানেই থাকা উচিত।








































