বাজারে আসছে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ১৩। যথারীতি মিনি, প্রো ও প্রো ম্যাক্সসহ আরও তিনটি ভিন্ন ভার্সনে পাওয়া যাবে এই ফোনটি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আইফোনের নতুন ৪ মডেল, একটি নতুন অ্যাপল ওয়াচ ও বেশ কিছু নতুন আইপ্যাডের বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, বিশ্বে একমাত্রা এই স্মার্টফোনেই ভিডিও ধারণের পর তা সম্পূর্ণরূপে এডিট করার সুযোগ থাকছে।
আইফোন ১৩ এর ভিডিও ফিচারে থাকছে পোরট্রেট মোড ও ডেপথ অব ফিল্ড। নতুন ‘সিনেমাটিক মোড’ এর মাধ্যমে ভিডিও ধারনের সময় ক্যামেরার ফ্রেমে চলে আসা যেকোন ব্যক্তিকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে তার ওপর ফোকাস বাড়িয়ে দিবে এই আইফোন।

আইফোন ১২ এর মত এতেও রয়েছে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ। আর নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে দ্রুতগতির এ১৫ চিপ ও ১২০ হার্জের এইচডিআর ডিসপ্লে।
নতুন আইফোনে সর্বোচ্চ ৫০০ গিগাবাইট থেকে সর্বনিম্ন ১২৮ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকছে। ব্যাটারির চার্জ থাকবে আইফোন ১২ এর চেয়ে আরও আড়াই ঘণ্টা বেশি।

গোলাপি, নীল, কালো আর লাল রঙে পাওয়া যাবে নতুন আইফোন ১৩। নতুন এই ফোনের বাকি ফিচারগুলোতে আইফোন ১২ মডেলেরই আপডেট ভার্সন যুক্ত করা হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় আইফোন ১৩ এর দাম প্রায় ৯২ হাজার টাকা। আইফোন ১৩ প্রো এর দাম পড়বে প্রায় ১ লাখ ১২ হাজার টাকা। এছাড়া আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা পড়বে। অপেক্ষাকৃত ছোট আকারের আইফোন ১৩ মিনির দাম পড়বে প্রায় ৮০ হাজার টাকা।







































