ছবিতে ছবিতে আজকের ঢাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৫:০২ পিএম
ছবিতে  ছবিতে আজকের ঢাকা

১. করোনাভাইরাস শুধু প্রাণ নয়, কেড়ে নিচ্ছে মানুষের আয়ের উৎসও। তাইতো ন্যায্য য্য দামে পণ্য বিক্রি করা টিসিবির ট্রাকের সামনে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে ক্রেতার সারি। তেমনি একটি টিসিবির বিপণন ট্রাকের পাশ দিয়ে যেতে যেতে ঘুরে দেখছেন সাইকেল আরোহী। স্থান : রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে।

২. প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জীবনযুদ্ধে এক মা। স্থান : রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের সামনে।

৩. সিগনালগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ থাকলেও, মানুষ চলাচলের জন্য নেই কোনো নিয়ম। ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। স্থান : রাজধানীর সার্ক ফোয়ারা মোড়।

৪. বিবর্ণ শৈশব। সড়ক বিভাজকে বসে খেলা করছে দুই শিশু। তাদের মা গেছে ভিক্ষা করতে। স্থান : রাজধানীর বীর উত্তম সি আর সড়ক।

৫. রাজধানীর বিভিন্ন অলিগলিতে এভাবে বিক্রি হয় খাঁটি সরিষার তেল। মাঝে মাঝে দেখা যায় প্রধান সড়কেও। স্থান : রাজধানীর পান্থপথ মোড়।

৬. মার্বেল খেলায় মগ্ন পথশিশুরা। স্থান : রাজধানীর পানি ভবনের সামনে। ছবি : ফটো সাংবাদিক কামরুল ইসলাম।

Link copied!