মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কম্যান্ড (সেন্টকম) ইরানের সাধারণ নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে, ইরানি বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
নতুন সতর্ক বার্তা হিসেবে এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের এই বিপজ্জনক সিদ্ধান্ত দেশটির সাধারণ নাগরিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। আন্তর্জাতিক আইনের অধীনে সামরিক কাজে ব্যবহৃত স্থানগুলো তাদের সুরক্ষিত মর্যাদা হারাতে পারে এবং সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, ইরানের শাসন গালফ অঞ্চলের অংশীদার দেশগুলোর ওপর হামলা চালিয়ে নিজেদের জনগণের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে এবং বেসামরিক মানুষের জীবনের প্রতি স্পষ্টভাবে অবহেলা দেখাচ্ছে। সূত্র : আল-জাজিরা।

































