করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৫:০৬ পিএম
করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৩০৬ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯৫১ জনের, যাতে শনাক্তের হার ১.৫৩ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন, যাতে মোট শনাক্তের হার ১৫.২৬ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

Link copied!