গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ফখরুলের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০১:২৪ পিএম
গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নতুন, গ্রহণযোগ্য নির্বাচন দেন। সবাই যেন ভোট দিয়ে পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারে।”

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মহাসচিব আরও বলেন, “আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। তারা সমস্যার সমাধান করতে পারে না। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে। মানুষের অধিকার ব্যাহত করে।”

অভিযোগ তুলে ফখরুল আরও বলেন, “আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ৫ শতাধিক মানুষকে তারা গুম করেছে। সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে। আজকেও তারা ৫০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি এবং সব মামলা প্রত্যাহারের জন্য দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “যে ক্ষতি হয়েছে, আমরা ক্ষতিপূরণ চাই। যাদের হত্যা করা হয়েছে, আমরা তাদের ক্ষতিপূরণ চাই।”

Link copied!