নিকুঞ্জ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১১:৪৯ এএম
নিকুঞ্জ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীর নিকুঞ্জ থেকে জয়দেব চন্দ্র দাস (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) সকালে খিলক্ষেত নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, ওই চিকিৎসক মেসে থাকতেন। আজ সকালে তার খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে— কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। 

তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছেন এখনও স্পষ্ট নয়। মেসের আর কোনো সদস্য না থাকায় তার পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান ওসি।
 

Link copied!