খালেদা জিয়ার শরীরের সবশেষ অবস্থা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৩:৪০ পিএম
খালেদা জিয়ার শরীরের সবশেষ অবস্থা

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার শরীরিক অবস্থা এখনো স্থিতিশীল বলে জানিয়েছেন বোন সেলিমা ইসলাম।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানিয়েছেন সেলিমা ইসলাম।

সেলিমা ইসলাম বলেন, "বেগম জিয়ার এখনো থেমে থেমে জ্বর আসছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সব সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। এছাড়া শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে ওষুধ দিয়েছেন।”

সেলিমা ইসলাম আরও বলেন, “তার (খালেদা জিয়া) সঙ্গে আমি দেখা করতে যাইনি। বয়সের কারণে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছে। গতকাল আমার পরিবার থেকে তার সঙ্গে দেখা করে এসেছে।”

খালেদা জিয়া খাওয়াদাওয়ার অবস্থা জানিয়ে সেলিমা ইসলাম বলেন, “ঘরের খাবারই দেওয়া হচ্ছে। কিন্তু জ্বরের পর থেকে কোনো খাবারে রুচি পাচ্ছে না।”

১২ অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Link copied!