রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৯:০১ পিএম
রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল রোববার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

শনিবার (৯ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইন মেরামত কাজের জন্য রোববার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৮ ঘন্টা এস এম মালেহা রোড, টানবাজার, নারায়ণগঞ্জ এলাকার আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!