ডেঙ্গুতে আরও ২০৮ জন হাসপাতলে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৫:০১ পিএম
ডেঙ্গুতে আরও ২০৮ জন হাসপাতলে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২০৮ জন। এর মধ্যে ঢাকাতে ১৭৩ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি  হয়েছেন ৩৫ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭১৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৫৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯ হাজার ৫৪৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫৯৮ জন রোগী। এ যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যুর হয়েছে।

Link copied!