• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

কনক সারোয়ারের বোনের বিরুদ্ধে দুই মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১২:১৩ পিএম
কনক সারোয়ারের বোনের বিরুদ্ধে দুই মামলা

সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা এবং মাদক আইনে দুটি মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা দুটি দায়ের করা হয়। 

বুধবার (৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান খান বলেন, উত্তরা পশ্চিম থানায় রাকার বিরুদ্ধে দুটি মামলা করেছে র‍্যাব। মাদক নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করা হয়েছে। রাকাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযানে তার হেফাজত থেকে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল ফোন, পাসপোর্ট ও আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করে র‍্যাব।

জানা গেছে, বিদেশে পলাতক অবস্থায় সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দিও ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!