সবুজবাগে ৩ জনকে কুপিয়ে জখম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০২:২৫ পিএম
সবুজবাগে ৩ জনকে কুপিয়ে জখম

রাজধানীর সবুজবাগের বাসাবোতে গভীর রাতে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।  

রোববার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় সবুজবাগের বাসাবোর ওহাব কলোনিতে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালর জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। 

আহতরা হলেন রিয়াদ (৩৫), মো. সৈকত (১৮) ও মো. কালাম (৪০)। 

আহত রিয়াদের ভাই রাজন বলেন, “ডাক্তার জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক।”

রাজনের দাবি, রিয়াদরা সিএনজি (অটোরিকশা) নিয়ে বাসাবোর ওহাব কলোনির ১২ নম্বর গলিতে গেলে ‘সঞ্জয় গ্রুপের’ হীরা, রাব্বি ঘুমান্নে, দুই ফুট রাব্বি, অক্সিন শাকিব, কাওসার ও হৃদয় গাজী নামের কয়েকজন হামলা করেন। চাপাতি, রামদা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুর জেরে রাজু গ্রুপ ও সঞ্জয় গ্রুপের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে ভর্তি আছেন।”

সবুজবাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

Link copied!