মাছের ড্রামে ২০ কেজি গাঁজা, আটক ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৬:৫৯ পিএম
মাছের ড্রামে ২০ কেজি গাঁজা, আটক ১

রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের ড্রামে অভিনব কায়দায় পাচারকালে ২০ কেজি গাঁজাসহ জন্টু লাল দাস (২৫) নামের এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। 

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৪০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব গণমাধ্যমকে এ তথ্য জানান।

এএসপি এনায়েত কবির বলেন, “আজ র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাছের ড্রামে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ জন্টু লাল দাসকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্টু লাল দাস র‌্যাবকে জানায়, তিনি একজন পেশাদার মাদককারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তিনি।

আটক জন্টুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!