রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০২:৫৭ পিএম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচ হাজার ৭৪৭ পিস ইয়াবা, ৮৭৮ গ্রাম হেরোইন, ২১ কেজি ৭৮ গ্রাম গাঁজা, নয় বোতল ফেনসিডিল ও ৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!