• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

দেশে এলো আরও ২৫ লাখ ডোজ টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১০:২৭ এএম
দেশে এলো আরও ২৫ লাখ ডোজ টিকা

কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে জার্মানির মিউনিখ হয়ে এই টিকা দেশে আসে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা এসেছে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়।

টিকা গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিল। 

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। নতুন আসা এ ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এলো।

আগে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্নার টিকাসহ ক্রয়কৃত ও কোভ্যাক্সের আওতায় মোট টিকা এসেছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ মোট ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!