ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার ৮টা পর্যন্ত) আরও দুইজন মারা গেছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৪ জন। তাদের মধ্যে ঢাকায় ১৬৩ এবং ঢাকার বাইরে ৫১ জন।
এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে আরও জানা গেছে, এই বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ হাজার ৫৭১ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫১৯ জন। হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ২১৫ জন।
































