স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত করা হয়েছে।”
রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে এবং আগের সব শর্ত বহাল রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।”































