রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৩ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২৪ জুন) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, অভিযানে আসামিদের কাছ থেকে দুই হাজার ১৪৩টি ইয়াবা, ৮ দশমিক ৫ গ্রাম ৬৬১ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।






























