• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:৪৯ এএম
তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাঁধন রংমিস্ত্রি ছিলেন। পূর্ব তেজতুরী বাজার এলাকার বাসিন্দা তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজার ওভার ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় বাঁধনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ছুরিকাঘাতে যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান জানান, নিহত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!