• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

সারা দেশে হতে পারে বৃষ্টি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৯:৪৯ এএম
সারা দেশে  হতে পারে বৃষ্টি

শনিবার (১৮ সেপ্টেম্বর) সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সমুদ্র এলাকায় কোনো ধরনের সতর্ক সংকেত দেওয়া হয়নি। তবে দেশের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

এছাড়া দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!