সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব থাকেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন পরিস্থিতিতে নিজের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্যও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটিতে মন্ত্রী স্ট্যাটাসে লিখেন, ‘Take Care Of Your Words When You Are With The People’ বা ‘জনসম্মুখে কথা বলার সময় সতর্ক থাকবেন’। ইতিমধ্যে এই পোস্টে ৬ হাজারের বেশি প্রতিক্রিয়া ও শতাধিক মানুষ মন্তব্য করেছেন।
কেউ মন্তব্যে বলছেন, এই স্ট্যাটাসের মাধ্যমে মন্ত্রী জনসম্মুখে বেফাঁস মন্তব্যের জন্য় ‘হুঁশিয়ার’ করেছেন। কেউ বলছেন, এটি মন্ত্রীর উপদেশেরই একটি অংশ।

ভেরিফায়েড পেজে নিয়মিত পোস্ট করে ওবায়দুল কাদের মানুষকে বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক বার্তা দেন। এই পেজে তাকে অনুসরণ করেন ১৬ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।
এর আগেও মন্ত্রী বিভিন্ন পোস্টে লিখেন, “Once Betrayer Always Betrayer” অর্থাৎ “বিশ্বাসঘাতক সবসময়ই বিশ্বাসঘাতক”, “A Man Can Be Destroyed But Can Not Be Defeated” অর্থাৎ “ একজন মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না”, “You Can Hide The Truth But You Cannot Run Away From It” অর্থাৎ “তুমি সত্যকে আড়াল করতে পারো, কিন্তু তুমি এর থেকে দূরে যেতে পারবে ন”, “Happy Mind Leads To Happy Life” অর্থাৎ “সুখী মন সুখী জীবনের দিকে নিয়ে যায়।”
































