বিয়ের প্রলোভনে এক প্রাথমিকের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর (৪৮) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষিকা মামলা করেছেন।
পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বাদী বলেন, ২০১৮ সালে ভিকটিমের সঙ্গে আসামি সঞ্জয়ের ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর তাকে পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করেন।
উপসচিব ড. সনজয় চক্রবর্তী বর্তমানে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির প্রকল্প পরিচালক। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে।































