রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন মীর (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারের গ্রামের বাড়ি ফেনীর পরশুরামে।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, “যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে আনোয়ার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। আমরা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এসআই আরও জানান, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।































