আরও একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণেই গরমের তীব্রতা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (১১ সেপ্টেম্বর) নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সময় গরম বাড়বে।
এছাড়া চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
এদিকে ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় ৬-১২ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।






























