মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৮:০৮ এএম
মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩২) এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই অজ্ঞাত যুবক নিহত হন।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) এসআই মো. শাহজাহান জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। তার নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তি নীল রঙের হাফহাতা গেঞ্জি এবং ছাই রঙের ফুল প্যান্ট পরা ছিলেন। রেললাইন ধরে হাটার সময় ট্রেনটি তাকে ধাক্কা দেয়।

এসআই জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!