• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

মেয়র সেরনিয়াবাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৩:৫৯ পিএম
মেয়র সেরনিয়াবাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ওপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলটি রহমতপুর-মীরগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম মাসুম মৃধা, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা মো. ওবায়দুল হক জুয়েল, মো. ইয়াসির আরাফাত সোহেল, প্রসেনজিৎ দাস অপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মো. মাইনুল হাসান পারভেজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন রাঢ়ী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন রাঢ়ী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল রহমান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, জাহাঙ্গীর নগর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেক, কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শিকদার, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক জুয়েল মোল্লা, মাধবপাশা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, মো. সোলাইমান হোসেন, অতনু অধিকারী, তারিকুল ইসলাম নাইম, সোলাইমানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!