• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

কিছু আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে মার্কিন প্রস্তাব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ১০:০৮ পিএম
কিছু আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে মার্কিন প্রস্তাব

আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিতে অনুরোধ জানায় ওয়াশিংটন। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ঢাকা।

সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে।”

আব্দুল মোমেন বলেন, “আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে? কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে? তবে এ বিষয়ে তারা (ওয়াশিংটন) কোনো সদুত্তর দিতে পারেনি।”

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।”

Link copied!