রাজধানীর বিভিন্ন জায়গায় লকডাউন অমান্য করে ঘোরাফেরার অভিযোগে ৩৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ আগস্ট) বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফখাতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬৬টি গাড়িকে ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
দেশব্যাপী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










