সবচেয়ে বেশি ভোটার কোন আসনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:১৫ পিএম
সবচেয়ে বেশি ভোটার কোন আসনে

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন । এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনটিতে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ।

সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটারের আসন
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে । সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন ।

ভোটার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা-১৯ আসন, যেখানে সাত লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটার রয়েছেন । তৃতীয় সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা সাত লাখ ২০ হাজার ৯৩৯ জন ।

নারী ভোটার বেশি
পুরুষ ভোটারের তুলনায় প্রায় ২০ লাখের বেশি নারী ভোটার রয়েছেন। ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন । নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন ।

নির্বাচনী দায়িত্বে প্রায় ৮ লাখ কর্মকর্তা
নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন । এর পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন ।

গাজীপুর-২ আসনে মোট ২৭২টি ভোটকেন্দ্র রয়েছে এবং এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । অন্যদিকে ঝালকাঠি-১ আসনে মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে এবং ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

Link copied!