শীতের প্রভাব: রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২৮ পিএম
শীতের প্রভাব: রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে । বৃহস্পতিবার অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি, দুই হাজার ছাব্বিশ থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে । ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে । দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসেও একই রকম আবহাওয়ার কথা বলা হয়েছে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। ভোরে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

শনিবার অর্থাৎ সাত ফেব্রুয়ারি সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে । রোববার অর্থাৎ আট ফেব্রুয়ারি থেকে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার অর্থাৎ নয় ফেব্রুয়ারি সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে । তবে আগামী কয়েকদিন সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং ভোরে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
 

Link copied!