আলোচনা স্থগিত করছে ইরান: তাসনিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৪৬ পিএম
 আলোচনা স্থগিত করছে ইরান: তাসনিম

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা ইরান স্থগিত করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা— তাসনিম।
সংবাদ সংস্থাটি লিখেছে, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার প্রতিবাদে তেহরান এ সিদ্ধান্ত নিচ্ছে।
তাসনিম লিখেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে যে বার্তা আদান-প্রদান চলছিল, তা ইরানের আলোচকরা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছেন।

রয়টার্স লিখেছে, ইরানের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরো কঠিন করে তুলতে পারে।

কারণ শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা বলেছে ইরানও।

এরমধ্যে এবার তেহরানের কাছ থেকে আলোচনা বন্ধ রাখার ঘোষণা এল।

তাসনিমের এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলারের বেশি বেড়ে গেছে।

Link copied!