• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

মাদকবিরোধী অভিযানে ১৮ জন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:১০ পিএম
মাদকবিরোধী অভিযানে ১৮ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (২ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭,৪৬৬ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!