যুক্তরাজ্য ও ফ্রান্সে সদ্য সমাপ্ত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এতে তিনি সাম্প্রতিক সফর নিয়ে অবহিত করবেন।
বুধবার (১৭ নভেম্বর) সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সাংবাদিক সম্মেলন শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পর্কে গণমাধ্যমকে জানান তার প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।
































