দুদকের সাবেক কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০৭:৪০ পিএম
দুদকের সাবেক কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিদর্শক মফিজুর রহমানের আগাম জামিন দেননি হাইকোর্ট। সেই সঙ্গে তাকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদলতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন এস এম মাসুদ হোসাইন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

মামলার এজাহার থেকে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থীদের নিয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয় থেকে সংঘবদ্ধ চক্রের সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় বিনিয়োগ করে মানিলন্ডারিংয়ের অপরাধ করায় সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহীনুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা করেন। মামলায় মোট আসামি তিনজন- মানিক কুমার প্রামাণিক, মফিজুর রহমান, রফিকুল হাসান। 

মফিজুর রহমান ২০০৪ সালে দুদকে কর্মরত ছিলেন। দুদকে কর্মরত থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার হন। তিনি ঢাকা ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডার পুনর্বাসন এলাকায় ১২ নং রাস্তায় ৬৯ নং প্লট যার পরিমাণ ১৮০০ বর্গফুট বা ২ কাটা ৮ ছটাক যা তার স্ত্রী ও শ্যালকের নামে ক্রয় করেন। স্ত্রী নাসরিন সুলতানার স্কুলে যাতায়াতের জন্য তিনি একটি টয়োটা গাড়ি স্ত্রীর বোনের জামাই জাহিদুর রহমানের নামে ক্রয় করেন।।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!