কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলা, উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলা, উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।

গত সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে আজ বুধবার বিকালের মধ্যে নতুন কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। তা না হলে আগামীকাল ২৪ সেপ্টেম্বর দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বললেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

তার স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!