৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৯:৩৪ পিএম
৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
ফাইল ছবি

সরকারি পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম পরীক্ষা বাতিলের এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য মো. আজিজুল হকের সই করা বিজ্ঞপ্তিতেও পরীক্ষা বাতিলের বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) ২০১৮ সালভিত্তিক অফিসার ক্যাশ এর ১ হাজার ৫১১টি শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ৬ নভেম্বর অনুষ্ঠিত ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের পরীক্ষাটি অনিবার্য কারণবশত বাতিল করা হলো। 

পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

এর আগে গত ৬ নভেম্বর এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।  
 

Link copied!