মুরগির মাংসের ভুনা খিচুড়ি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৪:৩১ পিএম
মুরগির মাংসের ভুনা খিচুড়ি

ঠান্ডা পরিবেশ এলেই মন যেন খিচুড়ি খিচুড়ি জপতে থাকে। আর সেটা যদি হয় মুরগির মাংসের ভুনা খিচুড়ি তাহলে তো একবারেই সোনায় সোহাগা। আজ চলুন জেনে নেব মুরগির মাংসের ভুনা খিচুড়ি রাঁধতে কী কী লাগবে—

যা যা লাগবে

  • পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
  • লবঙ্গ ১০টি
  • দারুচিনি ২টুকরা 
  • এলাচ ৫টি 
  • তেজপাতা ১টি 
  • আদাবাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • জিরার গুঁড়া দেড় চা চামচ
  • হলুদগুঁড়া ১ টেবিল চামচ
  • ধনেগুঁড়া ১ চা চামচ
  • মুরগির মাংস
  • পোলাওয়ের চাল ৩ কাপ
  • মুসরের ডাল ও মুগ ডাল দেড় কাপ
  • আস্ত জিরা ও
  • কাঁচা মরিচ।

যেভাবে বানাবেন
একটি হাঁড়িয়ে ৩-৪ টেবিল চামচ তেল দিয়ে তাতে ৩ টেবিল চামচ পেঁয়াজকুঁচি দিয়ে দিন। তারপর গরম মসলা দিয়ে ভেজে নিন। এবার একটু পানি দিয়ে ১ টেবিল চামচ আদাবাটা, ১ টেবিল চামচ রসুনবাটা, দেড় চা চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনেগুঁড়া, দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন। তারপর তেল ওপরে ওঠে এলে স্বাদমতো লবণ দিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নেবেন।
এবার পোলাওয়ের চাল ৩ কাপ এবং দেড় কাপ পরিমাণ মুসর ও মুগ ডাল দিয়ে ভেজে নেবেন। তারপর ৮ কাপ গরম পানি এবং হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দেবেন। কিছু সময় ঢেকে রাখবেন যাতে পানি শুকিয়ে যায়। এবার ৫ টি কাঁচা মরিচ দিয়ে ৫ চা চামচ পরিমাণ ঘি দিন। এবার
আধা ঘণ্টার জন্য খিচুড়ি দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। সবশেষে চুলার আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেশন করতে পারেন মুরগির মাংসের ভুনা খিচুড়ি।

Link copied!