এবার নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা: মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:০৯ পিএম
এবার নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা। আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্বাধীনতা দিবসে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
মির্জা ফখরুল বলেন, আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করছি।

তিনি বলেন, আমাদের একটাই দুঃখ যে, এই দিনে আজকে আমাদের স্বাধীনতার আরেকজন সংগ্রামী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ নয় মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!