টমেটো ত্বকের যত্নে কতটা উপকারী তা সবারই জানা। টমেটোর প্যাক ত্বকে লাগালেই মিলবে উজ্জ্বলতা। এমনকি টমেটো কেটে তা ত্বকে ঘষলেও রোদের পোড়া ভাব দূর হয়। সবাই লাল টমেটো দিয়েই ত্বকের যত্ন নেয়। অথচ শীতের সবুজ টমেটোও ত্বকের যত্ন নিতে সমানভাবে কার্যকর। সাধারণত কাঁচা টমেটো সবুজ হয়। তা পেঁকে গেলে লাল রং ধারণ করে। তাই লাল কিংবা সবুজ দুই রঙের টমেটোতেই রূপচর্চা করা যায় দারুনভাবে।
সবুজ বা কাঁচা টমেটো ত্বক ঝকঝকে করতে কতটা উপকারী তা জানব এই আয়োজনে_
- প্রতিদিন গোসলের আগে সবুজ টমেটো কেটে এর রস মুখে, গলায়, পিঠে ঘষে লাগান। আর কিছুই করতে হবে না। ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে। চকচকে করবে।
- সবুজ টমেটো রস দিয়ে প্যাক বানিয়েও লাগাতে পারেন। সবুজ টমেটোর রসের সঙ্গে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এটি মুখে, পিঠে, গালে, ঘাড়ে, কাঁধে, হাতেও লাগাতে পারেন। ত্বক ঝকঝকে হবে।
- সবুজ টমেটো রসের সঙ্গে তিন টেবিল চামচ বেসন মিশিয়েও ব্যবহার করতে পারেন। প্রতিদিন গোসলের আগে এই মিশ্রণটি ত্বকে লাগান। ঝকঝকে ত্বক পাবেন।
- সবুজ টমেটোর রসের সঙ্গে মেশাতে পারেন মধু ও গোলাপ জল। মিশ্রণটি মুখে, ঘাড়ে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিলেই চকচকে ত্বক পাবেন।
- ত্বকের অবাঞ্চিত দাগ দূর করতেও কাজ করবে সবুজ টমেটো রস। পরিমাণমতো আলুর রস, পাতিলেবুর রস ও সবুজ টমেটোর রস মিশিয়ে নিন। এটি ঘাড়ে, পিঠে, হাতে, গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানিতে ধুয়ে নিন। এরপর মশ্চারাইজার ব্যবহার করতে পারেন। দেখবেন ত্বকের দাগ কমে গেছে। সঙ্গে নমনীয়ও হচ্ছে ত্বক।
























