সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের ব্যাগেজ সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স।
পদের নাম
ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার।
পদের সংখ্যা
১টি।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
কমপক্ষে ৫ বছর। বিশেষ করে এভিয়েশন, ব্যাগেজ হ্যান্ডেলার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এয়ারলাইন্স সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা
২৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল
চূড়ান্ত নিয়োগের পর ঢাকার হযরত শাহজালাল এয়ারপোর্টে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা বিডিজবসের অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২১ আগস্ট, ২০২২।



































