ওস্তাদ রাশিদ খানকে হত্যার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৬:১০ পিএম
ওস্তাদ রাশিদ খানকে হত্যার হুমকি

হত্যার হুমকি পেয়ছেন কিংবদন্তী ভারতীয় সংগীতশিল্পী রাশিদ খান। কলকাতার নাকতলায় তার বাড়ির কাছে বন্দুকধারী স্নাইপার নিশানা দাঁড়িয়ে আছে এমন দাবি করে ৫০ লক্ষ রুপি দাবি করে হুমকিদাতা।

হিন্দুস্তান টাইমস জানায়, কয়েক দিন আগে রাশিদ খানের মেয়েকে ফোনে এসব হুমকি দেওয়া হয়। এরপর নেতাজি নগর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন তার পরিবার। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে শিল্পীর প্রাক্তন গাড়িচালক দীপক আউলাকা ও প্রাক্তন অফিস সহকারিকে আটক করে পুলিশ। তদন্তে জানা যায়, এই গাড়িচালক ও অফিস সহকারিকে তুচ্ছ কারণে চাকরি থেকে ছাটাই করে রশিদ খানের পরিবার। তারই প্রতিশোধ নিতে হুমকি দিয়েছিল তারা।

পরিচয় লুকাতে মোবাইল নম্বর মাস্কিং করে ফোন করে হুমকি দেয় অভিযুক্তরা। তবে মোবাইল ফোনের টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তাঁদের সন্ধান পায় কলকাতা পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!