বিশ্বজুড়ে টিকা কার্যক্রম চললেও কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে। প্রতিনিয়ত করোনার তাণ্ডব চলছেই। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮০ জনের এবং শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৮৪২ জন।
এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮৮ হাজার ৭০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৬৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৭২ লাখ ৪৫ হাজার ৯৫৯ জন।
বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ২১৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭৬২ জনের।
ভারতে সংক্রমণের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৬৯ জনের।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৪৪৩ জনের। এছাড়া যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ৭২ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।
তবে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেনও অনেকে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২১ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ভাইরাসটি প্রতিরোধে সারা বিশ্বে চলছে টিকাদান কর্মসূচি। এর সুফলও পাওয়া যাচ্ছে।































