• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

নেপালে পাহাড় থেকে বাস ছিটকে নিহত ২৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৯:৪৮ এএম
নেপালে পাহাড় থেকে বাস ছিটকে নিহত ২৮

নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস ছিটকে অন্তত ২৮ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরের দেশটির উত্তর-পশ্চিমের মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। তারা ‘দাশাইন’ নামের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। 

মুগু জেলার এক কর্মকর্তা বলেন, “দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। আমরা মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছি।”

দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও ধারনা করা হচ্ছে ব্রেক ফেল করে বাসটি দুর্ঘটনায় পড়তে পারে। 

আহত ১২ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!