• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

জাপানের ক্ষমতায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০১:৩১ পিএম
জাপানের ক্ষমতায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আনুষ্ঠানিকভাবে জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৪ অক্টোবর) নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

দায়িত্ব গ্রহণের পর সংবাদমাধ্যমকে ফুমিও কিশিদা বলেন, “আমি মনে করি এটি একটি নতুন শুরু। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমি দৃঢ়প্রতিজ্ঞ।”

মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর গ্রহণযোগ্যতা হারিয়ে সম্প্রতি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী সুগা। তার স্থলাভিষিক্ত হয়ে আসন্ন সাধারণ নির্বাচনে এলডিপির জয় নিশ্চিত করাই হবে কিশিদার প্রধান চ্যালেঞ্জ।

বিবিসি জানায়, গত সপ্তাহে পার্লামেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিশিদা আরেক সিনিয়র নেতা তারো কোনোকে পরাজিত করেন। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকলেও ভোটের লড়াইয়ে পরাজিত হন কোনো।

গত বছরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর কাছে পরাজিত হয়েছিলেন ৬৪ বছর বয়সী ফুমিও কিশিদা। এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই মহামারি-পরবর্তী অর্থনৈতিক সংকট আর উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় কঠিন চালেঞ্জের মুখোমুখি হন সুগা। 

মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণে জনমত জরিপে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা তলানিতে পৌঁছায়। এরপরই মাত্র এক বছর ক্ষমতায় থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে জনগণের মতের বিরুদ্ধে টোকিও অলিম্পিকের আয়োজনের পর থেকেই রোষানলে পড়ে এলডিপি। তবে পার্লামেন্টে ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রধানমন্ত্রী হতে কিশিদাকে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!