বাদাম স্বাস্থ্যের জন্য ভালো, এটা কম বেশি সবারই জানা। তারপরও প্রতিদিন বাদাম খেলে ওজন বেড়ে যাবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন সকালে যদি এক মুঠো বাদাম খাওয়া যায় তাহলে তা শরীরের জন্য খুব ভালো। বাদাম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক কাঠবাদামের কিছু গুণাগুন-
অ্যান্টিঅক্সিডেন্ট
কাঠবাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এ কারণে কাঠবাদাম শরীরের ভেতরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সেই সঙ্গে মানসিক চাপ কমায়। কাঠবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বক সুন্দর করে।
ভিটামিন ই
কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, এটি হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে। অ্যালঝাইমার রোগ কমাতেও সক্ষম কাঠবাদাম। প্রতিদিন ২৮ গ্রাম কাঠবাদাম খেলে শরীরে ভিটামিন ই’য়ের চাহিদার ৫০ শতাংশ পূর্ণ হবে।
কোলেস্টেরল
কাঠবাদামে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, তাই আপনি কাঠাবাদাম ভিজিয়ে খেতে পারেন। এটি শরীরের পুষ্টি যোগাবে। ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ হবে। ম্যাগনেসিয়াম শরীরে ২০ টির বেশি কাজ করে থাকে। একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন ৪২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের দরকার।
ওজন কমানো
আপনি এক মুঠো কাঠবাদাম খান তাহলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, ক্ষুধাও কম লাগবে। এতে ক্যালরির পরিমাণ কমবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
হৃৎপিণ্ড ভালো রাখে
হৃৎপিণ্ড ভালো রাখতে আমাদের প্রচুর পরিমাণে কাঠাবাদাম খাওয়া দরকার। এতে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ কমাতেও সক্ষম। এতে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে হৃৎপিণ্ড ভালো থাকে। পাশপাশি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম কাঠবাদাম।







































