• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ভেজানো কাঠবাদামে যত উপকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:৪৪ এএম
ভেজানো কাঠবাদামে যত উপকার

স্বাস্থ্যকর ডায়েটে বাদাম রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। চিনাবাদার, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম খেলে শরীর পর্যাপ্ত পুষ্টি পায়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বাদাম খাওয়া সবার জন্যই উপকার। বিশেষ করে কাঠামবাদাম খাওয়া পক্ষে সায় দিয়েছেন পুষ্টিবিদরা। কাঠবাদামে ভিটামিন ও নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পুষ্টিবিদদের মতে, একমুঠ বা ২৮ গ্রাম কাঠবাদামে ক্যালোরি ১৬১, ফাইবার ৩.৫ গ্রাম, প্রোটিন ৬ গ্রাম, কার্ব ২.৫ গ্রাম, ফ্যাট ১৪ গ্রাম, ভিটামিন-ই ৩৭%, ম্যাগনেসিয়াম ৩২% রয়েছে। যা বহু রোগ নিরাময় করে।

কাঠবাদাম কাঁচা খাওয়ার চেয়ে সারা রাত ভিজিয়ে সকালে খালি পেটে খেলে এর  পুষ্টি আরও কয়েকগুণ বেড়ে যায় বলে জানান পুষ্টিবিদরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের এক গবেষণায় এই তথ্য উঠে আসে। গবেষণায় উঠে এসেছে_

  • ভিজিয়ে রাখা কাঠবাদাম সহজে হজম হয়। পেটে গিয়ে এগুলো সহজেই ভেঙে যায়। যা হজমের সহায়ক উৎসচেকগুলোকে কাজ করতে পারে।
  • ভিজিয়ে রাখলে আমন্ডে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতাও বেড়ে যায়।
  • ডায়েট চার্টে ভিজিয়ে রাখা কাঠবাদাম খেলে দ্রুত ওজন কমে। ভিজিয়ে রাখলে কাঠবাদাম থেকে লাইপেস নামক একটি উপাদান নির্গত হয়। যা মেটাবলিজম  বা হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। শরীরে অতিরিক্ত চর্বি জমে না।
  • ভিজিয়ে রাখলে কাঠবাদামে থাকা ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায়। ফাইটিক অ্যাসিডের ফলে শরীর আমন্ডের জিঙ্ক এবং আয়রন হজমে বাধা দেয়। এতে শরীর পুরোপুরি পুষ্টি পায় না। ভেজানো কাঠবাদাম খেলে এই সমস্যা হয় না।
  • কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ হয়। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের জন্য কাঠবাদাম উপকারী। গবেষণা বলছে, বাদাম শরীরের এলডিএল (ক্ষতিকর কোলেস্টেরল)- এর মাত্রা কমিয়ে দেয় এবং ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের পরিমাণ বাড়ায়। এটি রক্তপ্রবাহকে সক্রিয় রাখতে সাহায্য করে।
  • ভিজিয়ে রাখা কাঠবাদাম খেলে হাড় শক্ত হয়। এটি ক্যালসিয়ামের অভাব পূরণ করে।
  • ডায়াবেটিক রোগীদের ম্যাগনেশিয়ামের ঘাটতি কমাতে পারে কাঠবাদাম। অতিরিক্ত ক্ষুধাপ্রবণতা কমায়। পাশাপাশি প্রোটিন ও ফাইবারের জোগান দেয়।
  • কাঠবাদামে আছে সেলেনিয়াম। ভেজানো কাঠবাদাম খেলে সেলেনিয়ামের মাত্রা বাড়ে। এতে বিষণ্নতা, মানসিক চাপ ও অবসাদ দূর হয়।
Link copied!