অস্কারে ঝড় তুলল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:২৭ এএম
অস্কারে ঝড় তুলল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

শুরু থেকে আলোচনায় থাকা বিনোদনের মেজাজে বানানো গুরুগম্ভীর রাজনৈতিক ঘরানার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ঝড় তুলল অস্কার মঞ্চে।
চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান বলে বিবেচিত ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জিতল পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানদার’ সিনেমাটি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে এই পুরস্কার ঘোষণা করা হয়।
সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ ৬ শাখায় অস্কার জিতেছে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমাটি। তালিকায় দুই নম্বরে আছে 'সিনার্স', অভিনেতাসহ ৪ শাখায় পুরস্কার জিতেছে মাইকেল বি. জর্ডান অভিনীত এবং মনোনয়নে রেকর্ড গড়া এই সিনেমা। 'ফ্রাঙ্কেনস্টাইন' পেয়েছে তিনটি অস্কার; এছাড়া মুক্তির পর থেকেই ঝড় তোলা নেটফ্লিক্সের সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’ দুই শাখায় অস্কার জিতে নেয়।
তবে সেরা অভিনেতার পুরস্কার ছিটকে যাওয়ায় বড় সম্ভাবনা থাকলেও, দ্বিতীয়বার আর অস্কার জয় হল না ক্যাপ্রিওর। অস্কার পেতে ১৩ শাখায় মনোনয়ন পেয়েছিল এই সিনেমাটি।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ বানিয়ে সেরা পরিচালকের পুরস্কার পেলেন পল টমাস অ্যান্ডারসন।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন। যার সঙ্গে এ সময়ের যুক্তরাষ্ট্রের বাস্তবতার মিল পাওয়া যায়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য-কী নেই এই সিনেমায়।
বলা হয়, ‘এই সিনেমা অসন্তোষ, প্রতিবাদ আর সমাজের বাইরে থাকা একাকী নায়কের গল্প, যা আজকের আমেরিকায় দেখা যায় না।’
দীর্ঘ ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে।
ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামে নন, সব জল্পনার অবসান ঘটিয়ে অস্কারে সেরা অভিনেতা হলেন ‘সিনার্স’ অভিনেতা মাইকেল বি জর্ডান।
রায়ান কুগলার পরিচালিত হরর সিনেমা ‘সিনার্স’–এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন তিনি।
সেরা অভিনেত্রী জেসি বাকলি। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টার অ্যাওয়ার্ডসের পর সমালোচকরা ধারণা করেছিলেন, এই শাখায় অস্কারটি যাচ্ছে বাকলির হাতে। হয়েছেও তাই।
চার প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমার জন্য এ পুরস্কার পেলেন এই আইরিশ তারকা।
বাকলি অস্কার জিতে গড়লেন ইতিহাসও। কারণ তাহলে প্রথম কোনো আইরিশ অভিনেত্রী হিসেবে অস্কার জয় করলেন এই অভিনেত্রী।
সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছে 'সিনার্স'।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অ্যামি মুলিগান; আলোচিত হরর সিনেমা 'ওয়েপনস'-এর জন্য পুরস্কার পেলেন তিনি।
নরওয়ের নির্মিতা ইয়েকিম ট্রিয়েরের ফ্যামিলি ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ অস্কার পেয়েছে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম শাখায়।
সেরা চিত্রগ্রহণের পুরস্কার গেছে 'সিনার্স' সিনেমার ঝুলিতে; সেরা সম্পাদনার পুরস্কার জিতল 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'
সেরা রূপসজ্জা ও কেশসজ্জায় পুরস্কার জিতল গিয়ের্মো দেল তোরের 'ফ্র্যাঙ্কেস্টাইন'।
সেরা মৌলিক সংগীতের পুরস্কার জিতল 'সিনার্স'। সেরা শব্দগ্রহণের জন্য পুরস্কার পেয়েছে 'এফ১'।
সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতল 'মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন'
সেরা ভিজুয়াল ইফেক্টসের পুরস্কার জিতল জেমস ক্যামেরনের 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ'।
সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার জিতল 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'।
অস্কারের আসর সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।

Link copied!