লাল শাড়িতে আসবি আমার ঘরে –নতুন স্যাড রোমান্টিক গানে মুগ্ধতা ছড়াচ্ছেন রিয়াদ আহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:৩৮ পিএম
লাল শাড়িতে আসবি আমার ঘরে –নতুন স্যাড রোমান্টিক গানে মুগ্ধতা ছড়াচ্ছেন রিয়াদ আহসান

বাংলা সংগীতাঙ্গনে নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে রোমান্টিক গান লাল শাড়িতে আসবি আমার ঘরে”। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিয়াদ আহসান, যিনি তার ভিন্নধর্মী কণ্ঠ ও আবেগঘন পরিবেশনার জন্য শ্রোতাদের মাঝে ইতিমধ্যেই প্রশংসিত।

গানটির কথায় প্রেমের কোমল অনুভূতি তুলে ধরেছেন কেমেলিয়া আফরিন এবং জাহিদ আহমেদ জয়। একই সঙ্গে গানটির সুরও করেছেন জাহিদ আহমেদ জয়, যা গানের আবেগকে আরও গভীর করেছে। সংগীত পরিচালনায় ছিলেন  দিন ইসলাম শারুক, যার সংগীতায়োজনে গানটি পেয়েছে আধুনিক ও মেলোডিয়াস একটি রূপ।


ভিডিও নির্মাণেও রয়েছে আকর্ষণীয় উপস্থাপনা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আতিকুল ইসলাম বিজয়। এতে অভিনয় করেছেন  ইভা খান, এস এ অপু এবং নূপুর। তাদের অভিনয়ে গানটির গল্প আরও জীবন্ত হয়ে উঠেছে।

গানটি মূলত প্রেম, অপেক্ষা এবং একান্ত মুহূর্তের আবেগকে কেন্দ্র করে তৈরি। “লাল শাড়িতে আসবি আমার ঘরে” শিরোনামই যেন শ্রোতাদের মনে এক ধরনের নস্টালজিয়া ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে।

সংগীতপ্রেমীদের জন্য এটি হতে পারে নতুন একটি প্রিয় গান, যা ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে সাড়া ফেলতে শুরু করেছে।
 

Link copied!