গোবিন্দ-কমল রানি সম্পর্কের গুঞ্জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ১১:৩৮ পিএম
গোবিন্দ-কমল রানি সম্পর্কের গুঞ্জন

বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে অভিনেত্রী কমল রানির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায়। এরই মধ্যে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েছেন গোবিন্দ ও সুনীতা আহুজার মেয়ে টিনা আহুজা। তবে বাবা-মায়ের ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সম্প্রতি বম্বে কুতুর উইক ২০২৬-এ হাজির হয়ে বাবার ফ্যাশন নিয়ে কথা বলেন টিনা। তাকে প্রশ্ন করা হয়, নব্বইয়ের দশকে গোবিন্দর উজ্জ্বল রঙের পোশাক ও আলাদা স্টাইল নিয়ে তার কী মত। জবাবে টিনা জানান, সেটি তার বাবার জন্য কাজ করেছে এবং তিনি নিজেও তা উপভোগ করতেন। দর্শকরাও গোবিনদার সেই স্টাইল পছন্দ করতেন বলে মন্তব্য করেন তিনি।

টিনা বলেন, আমি নিজেও গোবিন্দার ভক্ত। বাবার সিনেমা, গান ও অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশনও উপভোগ করি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে গোবিনদা ও অভিনেত্রী কমল রানিকে ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। এ নিয়ে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গেও পারিবারিক টানাপোড়েনের খবর প্রকাশ্যে এসেছে। এর আগে সুনীতা গোবিন্দার বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ করেছিলেন। তবে গোবিন্দ সেই অভিযোগ অস্বীকার করেন।

সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে কমল রানি ও তার মায়ের বিষয়ে প্রশ্ন করা হলে টিনা প্রসঙ্গটি এড়িয়ে যান। তিনি জানান, ওই জায়গায় তিনি শুধু অনুষ্ঠানের বিষয়েই কথা বলতে চান।

এদিকে কমল রানি সম্প্রতি গোবিন্দর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন অস্বীকার করে জানিয়েছেন, তাদের সম্পর্ক পেশাগত এবং তারা একটি নতুন সিনেমার ঘোষণা করেছেন।

Link copied!